‘ভয়ঙ্কর রং খেলতাম আমি ছোটবেলায় : শ্রাবন্তী – বর্ণমালা টেলিভিশন

‘ভয়ঙ্কর রং খেলতাম আমি ছোটবেলায় : শ্রাবন্তী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ১০:১৪ 111 ভিউ
টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বরাবরই প্রাণখোলা। রঙিনও বটে। সামনে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘আমার বস’। তার আগেই উইন্ডোজ প্রোডাকশন হাউজের হোলি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সহ-অভিনেত্রীদের রঙ খেলায় মেতে উঠলেও নিজের একমাত্র ছেলে ঝিনুকের সঙ্গে নাকি কখনো হোলিতে মেতে ওঠেননি অভিনেত্রী। এর কারণও সম্প্রতি ব্যাখ্যা করেছেন তিনি। শ্রাবন্তী জানান, ছোট থেকেই রং খেলতে দারুণ ভালোবাসেন। তার কথায়, ‘ভয়ঙ্কর রং খেলতাম আমি ছোটবেলায়। সোনালি, রূপালি যে রংগুলো পাওয়া যায় না সেগুলো দিয়ে। নিজে সেই রং মাখতাম, অন্যদেরও মাখাতাম। আমাকে বেশি করে রঙ মাখাও, সবাইকে ধরে ধরে বলতাম।’ পর্দার হবু দেবী চৌধুরানী আরও বলেন, তার দিদিরা যেখানে রঙ থেকে দূরে পালাতেন সেখানে তিনি সবাইকে জোর করতেন রঙ মাখানোর জন্য। বর্তমানে কাজের চাপে সেভাবে আর রঙ খেলা হয় না শ্রাবন্তীর। যে কারণে ছোটবেলার ওই হুল্লোড় করে রঙ খেলা মিস করেন তিনি। তাই এদিন সুযোগ পেয়েই আবিরে নিজে রেঙে উঠলেন, অন্যদের রাঙালেন। তবে শ্রাবন্তী নিজে রঙ খেলতে ভালোবাসলেও তার ছেলে ঝিনুক কিন্তু রঙ খেলতে মোটেই ভালোবাসেন না। সেজন্য মা ছেলের কখনও সেভাবে দোলে রঙ খেলা হয়নি। শ্রাবন্তী এদিন জানান, ‘ঝিনুক আবির দিয়ে খেলে। সে আমার মতো এমন দুষ্টু নয়। তাই ওর সঙ্গে সেভাবে রঙ খেলা হয় না।’ শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমার বস শিগগিরই মুক্তি পেতে চলেছেই। এছাড়াও এই বছর মুক্তি পাবে অভিনেত্রীর শুভ্রজিৎ মিত্রের ম্যাগনাম ওপাস দেবী চৌধুরানী। শ্রাবন্তী থাকবেন নাম ভূমিকায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবেন ভবানী পাঠকের চরিত্রে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প