নিউজ ডেক্স
আরও খবর
কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি
অনেকগুলো খবরে দেখেছেন প্রবাসী শ্রমিকের সংখ্যা এবং আয় প্রায় ৩৩% কমে যাওয়া, রপ্তানি আয় কমে যাওয়া এবং আমদানি খরচ বেড়ে যাওয়ার পরেও বিএনপি সরকার ইউনূসের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েই চলেছে। কোথাও দেখলাম এটা প্রায় ৩২ বিলিয়ন কিংবা ৩৭ বিলিয়ন বলা হচ্ছে।
যারা অর্থনীতি নিয়ে কিছুটা খবর রাখেন তাদের সন্দেহ হবে এটা স্বাভাবিক। আসুন একটু বিস্তারিত দেখি।
আমার মতে যে সংখ্যাটা বৈদেশিক মুদ্রার সঞ্চিতি বা রিজার্ভ হিসেবে দেখানো হচ্ছে সেটা এসেছে বিভিন্ন বৈদেশিক ঋণ থেকে।
বাংলাদেশ ব্যাংক বলছে ২৫-২৬ সালের জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমান দাঁড়িয়েছে ১১৫ বিলিয়ন ডলার। আগের প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় তা বেড়েছে ৩.৬৫%। কিন্তু ঘাপলা অন্য জায়গায়।
জুনের শেষে সরকারের বৈদেশিক ঋণ ছিলো ৯৫.১০ বিলিয়ন। আগের প্রান্তিকের শেষে ছিলো ৯০.৯১ বিলিয়ন ডলার। তার মানে মাত্র তিন মাসে সরকারের বৈদেশিক ঋণ বেড়েছে ৪.১৯ বিলিয়ন ডলার।
এ হচ্ছে আপনাদের বৈদেশিক মুদ্রার সঞ্চিতির মূল মন্ত্র!
আচ্ছা, আরও ভালো একটা জিনিস একটু দেখুন। ঠিক এই একই সময়ে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ কমে গেছে ০.১৪ বিলিয়ন (১৪ কোটি) ডলার। তার মানে হচ্ছে ফ্লায়িংম্যান আশিকের এফডিআই (বৈদেশিক বিনিয়োগ) নিয়ে বাকি সূত্রও বুঝে গেছে বাংলাদেশ থেকে ভাগার সময় এসেছে।
ভালো … তাই না!!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]