বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও

বেড়েছে চাল ডালের দাম, কমছে না সবজিরও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৫:৩৯ 9 ভিউ
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে উল্লেখযোগ্যহারে বেড়েছে চাল ও ডালের দাম। বিশেষ করে দেশি মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। অন্যদিকে, বাজারে নতুন চাল আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। মৌলিক খাদ্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে। এদিকে, শীতের ভরা মৌসুমে বাজারে সবজির সরবরাহ বাড়লেও দামে ক্রেতাদের অস্বস্তি কাটেনি। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা পর্যন্ত। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৩-৪ টাকা বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া রশিদ মিনিকেটের দাম ৭২ থেকে বেড়ে ৭৫ টাকা, নন-ব্র্যান্ডের মিনিকেট ৬৫ থেকে ৭০ টাকায় এবং দামি মিনিকেট মোজাম্মেলের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে ৮৫ থেকে ৮৬ টাকা হয়েছে। ধরনভেদে দেশি নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৭২ থেকে ৮৫ টাকা কেজি দরে, যা সপ্তাহখানেক আগে ৩ থেকে ৪ টাকা কম ছিল। আর আমদানি করা নাজিরশাইলের দাম কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকা হয়েছে। বছরের এই সময়ে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার কথা। খুচরা বিক্রেতারা বলছেন, সাধারণত প্রতি বছর এসব চাল বাজারে আসার পর পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে; কিন্তু এবার নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে খুচরা দোকানে নতুন চাল বিক্রি হতে শুরু করবে। নতুন চাল আসার পর পুরোনো চালের দাম আরও বাড়তে পারে বলে ধারণা বিক্রেতাদের। সবজির বাজারেও অস্বস্তি : গত সপ্তাহে ১৫-২৫ টাকায় পাওয়া ফুলকপি এখন বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। একইভাবে কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে মুলা, বেগুন ও শিমের দাম। বছরের এই সময়ে টমেটোর দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও বাজারে তা ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে মুলা কেজিতে ২৫ থেকে ৩০ টাকা এবং শালগম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গোল ও লম্বা বেগুন ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টিকুমড়া কেজিতে ৫০ এবং পেঁপে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে এবং করলা কেজিতে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় চড়া। খুচরা বিক্রেতাদের দাবি, তীব্র শীতের কারণে কৃষকরা মাঠ থেকে সবজি সংগ্রহ করতে পারছেন না, যার ফলে বাজারে এর প্রভাব পড়েছে। ক্রেতাদের দাবি, শীতের মৌসুমে সবজির দাম কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়া এবং একই সঙ্গে চালের দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করছে। মাছ-মাংসের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ এবং সোনালি মুরগি ২৪০-২৫০ টাকায় স্থির রয়েছে। মাছের বাজারে পাঙাশ ১৭০-২০০ টাকা থেকে শুরু করে রুই, কাতলা ও শিং মাছের দাম তুলনামূলক চড়া। তবে স্বস্তির খবর হলো, ডিম ও মুরগির বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর