বিশ্বে ১ কোটি ৩৩ লাখ শিশু শরণার্থী – বর্ণমালা টেলিভিশন

বিশ্বে ১ কোটি ৩৩ লাখ শিশু শরণার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ | ৬:৩৭ 188 ভিউ
বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে শরণার্থীদের সংখ্যা। বর্তমানে মোট ৪ কোটি ১০ লাখ শরণার্থী রয়েছেন। যাদের মধ্যে ১ কোটি ৩ লাখ বা প্রায় এক তৃতীয়াংশই শিশু। অর্থাৎ, প্রতি ১০০ জন শরণার্থীর মধ্যে ৩৩ জন শিশু। যাদের প্রত্যেকেরই আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন। শনিবার আলজাজিরার খবরে বলা হয়েছে, ২০২৪ সালে দুই-তৃতীয়াংশ শিশু শরণার্থী মাত্র চারটি দেশ থেকে এসেছে-আফগানিস্তান (২৮ লাখ), সিরিয়া (২৭ লাখ), ভেনিজুয়েলা (১৮ লাখ) এবং দক্ষিণ সুদান (১৩ লাখ)। প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী শিশুদের মধ্যে ৬৮ লাখ (৫১ শতাংশ) ছেলে এবং ৬৫ লাখ (৪৯ শতাংশ মেয়ে)। যদিও লিঙ্গের বিচারে সংখ্যার পার্থক্য খুব বেশি নয়, তবে শরণার্থী শিশুরা তাদের লিঙ্গ অনুসারে আলাদা ধরনের ঝুঁকিতে থাকে। মেয়েরা প্রায়ই সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয়। অন্যদিকে ছেলেরা শারীরিক সহিংসতা ও নিপীড়নের ভিন্ন রূপের মুখোমুখি হয়। বিশেষত যারা পরিবার থেকে একেবারেই বিচ্ছিন্ন। শরণার্থী শিশুদের বয়স বিবেচনায় দেখা গেছে, ২০২৪ সালে ২৪ শতাংশ শিশু ছিল ০-৪ বছর বয়সি, ৪৪ শতাংশ ৫-১১ বছর বয়সি এবং ৩২ শতাংশ ১২-১৭ বছর বয়সি। ১৯৫১ সালে বিশ্বে মাত্র ২১ লাখ শরণার্থী ছিল। আজকের সংখ্যাটি তার চেয়ে ২০ গুণ বেশি। আফগানিস্তানের ১৭ বছর বয়সি এক তরুণ সমীর (ছদ্মনাম)। তালেবানের ভয়ে দেশ ছাড়তে বাধ্য হয় ছেলেটি। এই আফগান তরুণের ব্রিটেনে পৌঁছাতে সময় লেগেছে দেড় বছর। এই দীর্ঘ যাত্রা তাকে নিয়ে গেছে সেই ১২ শতাংশ শরণার্থী শিশুর তালিকায়। যারা নিজেদের দেশ থেকে ২,০০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৯০ শতাংশ শরণার্থী শিশু কমপক্ষে ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। অর্ধেকের বেশি শিশুই ৫০০ থেকে ১,০০০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করেছে। যে পথ গাড়িতে ১০ থেকে ১২ ঘণ্টা বা বিমানে ২ ঘণ্টায় অতিক্রম করা যায়, সে পথ এই শিশুরা পায়ে হেঁটে, ভেঙে ভেঙে ট্রাকে, কিংবা নৌকায় করে বিপদসংকুল যাত্রা সম্পন্ন করে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, শরণার্থীদের জন্য সবচেয়ে বেশি আশ্রয়দাতা দেশ ইরান (১৮ লাখ), তুরস্ক (১৪ লাখ) ও উগান্ডা (৯ লাখ ৬৫ হাজার)। এসব শরণার্থী শিশুরা ভয়াবহ মানসিক সমস্যার শিকার হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন