বিশ্বে প্রথম এআই চিকিৎসা চালু করল সৌদি আরব – বর্ণমালা টেলিভিশন

বিশ্বে প্রথম এআই চিকিৎসা চালু করল সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:০৮ 117 ভিউ
চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর আধুনিক ক্লিনিক, যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’। আলমুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রতিষ্ঠান সিন-ই’র কারিগরি সহায়তায় চালু হওয়া এ ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য চালু হয়েছে। আগত রোগীরা নির্ধারিত সময়ে সেবা নিতে পারবেন, লাইন বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই। রোগী ক্লিনিকে পৌঁছানোর পর ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে শারীরিক অবস্থা বিশ্লেষণ করে তৈরি করবে একটি প্রেসক্রিপশন, যা পরবর্তীতে মানব চিকিৎসক যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন। যদিও চিকিৎসার মূল দায়িত্ব পালন করছে এআই, তারপরও প্রতিটি ধাপেই থাকবে অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধান। এ পরিষেবা শুধ আউটডোর চিকিৎসার জন্য প্রযোজ্য। জরুরি বিভাগে এখনো এআই ব্যবহার করা হয়নি, কারণ তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা এখনো অপরিহার্য। ভাষাগত বাধা দূর করতে এই এআই ডাক্তারকে বহু ভাষায় দক্ষ করা হয়েছে, যা বিশ্বের নানা প্রান্তের রোগীদের জন্য সুবিধাজনক করে তুলেছে। এ উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলবে, তবে চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার এ পদক্ষেপ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মাইলফলক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি