বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ | ৭:৫৮ 37 ভিউ
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাংকগুলোর মধ্যে বিশ্বসেরা রাশিয়ার টি-৭২ ট্যাংক। খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো এ ঘোষণা। দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস ট্যাংক। তৃতীয় স্থানে ইসরায়েলের মারকাভা ভি। বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিশ্বসেরা ট্যাংকগুলোর এই তালিকা প্রকাশ করেছে মার্কিন দ্বিমাসিক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। সাময়িকীটির মূল্যায়নে বলা হয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানদণ্ডে উৎকর্ষতার কারণেই রাশিয়ার টি-৭২ ট্যাংকটি শীর্ষস্থান অর্জন করেছে। প্রতিবেদনে বলা হয়, টিকে থাকার সক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে বারবার রসদ ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা, আধুনিকীকরণ ও আপগ্রেডের সুবিধা, উৎপাদনের সহজলভ্যতা, বহুমুখী ব্যবহার, কৌশলগত প্রভাব এবং প্রতিরোধমূলক শক্তির দিক বিবেচনায় টি-৭২ সেরা হিসেবে বিবেচিত হয়েছে। সাময়িকীটির ভাষায়, এই ট্যাংকটি একটি কার্যকর যুদ্ধ ট্যাংকের জন্য প্রয়োজনীয় সব বৈশিষ্ট্যই পূরণ করে। প্রতিবেদনে আরও বলছে, ড্রোনসহ নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের পরও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাফল্যে টি-৭২ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এম১ আব্রামস ট্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েলের মারকাভা ভি। ঐতিহাসিকভাবে, টি-৭২ ট্যাংকটি সোভিয়েত সেনাবাহিনীতে প্রথম অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালের গ্রীষ্মে। এটি তৈরি করে উরালভাগোনজাভোদ ট্যাংক ডিজাইন ব্যুরো, যা বর্তমানে রোস্টেকের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশের সেনাবাহিনীতে টি-৭২ ট্যাংক ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এর বিভিন্ন আধুনিক সংস্করণও তৈরি হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো টি-৭২এ, টি-৭২বি, টি-৭২বিএ, টি-৭২বি৩ এবং সর্বশেষ মডেল টি-৭২বি৩এম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন