বিয়ে করছেন সেলেনা গোমেজ – বর্ণমালা টেলিভিশন

বিয়ে করছেন সেলেনা গোমেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:১২ 181 ভিউ
মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাঙ্কোর বিয়ের ঘণ্টা বেজে উঠেছে। তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তারা। এবার বিয়ে করতে যাচ্ছেন এই তারকা জুটি। মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, মার্কিন গায়িকা সেলেনা এবং সংগীত প্রযোজক বেনি বিয়ে করতে যাচ্ছেন আগামী সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবে তারকাখচিত এই বিয়ের আসর। আর নিমন্ত্রিত অতিথিদের এক সপ্তাহ থাকার জন্য ব্যাগ গুছিয়ে আনতেও বলা হয়েছে। আরও জানা যায়, কেবল পরিবার ও বন্ধু-বান্ধবরাই নয়, নিমন্ত্রিত তালিকায় রয়েছেন বড় বড় সব তারকারা। যেমন: টেলর সুইফট, মার্কিন তারকা ফুটবলার ট্র্যাভিস কেলস, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের সেলেনার সহ-অভিনেতাসহ অনেকে। কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষ এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা। সেলেনা তার এক তথ্যচিত্রে বলেছিলেন, ‘বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি’। বিবারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজে মন দেন সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন এই গায়িকা। এরপর কেটে যায় কয়েক বছর। ২০২৩ সালের ডিসেম্বরে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত বছর বাগদান সারেন, আর এবার পরিণয় পেতে যাচ্ছে তাদের প্রেম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান