বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০১ 80 ভিউ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের উক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি এই বিজ্ঞাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধীতা করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে তৈরি। যেখানে রোনাল্ড রিগ্যানকে বলতে শোনা যায়, ‘বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।’ উক্তিটি রিগ্যানের ১৯৮৭ সালে দেওয়া একটি ভাষণের অংশ। বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে অ্যাখ্যা দেন। লিখেন, ‘কানাডা প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে। দেশটি যুক্তরাষ্ট্রের আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করেছে।’ একই পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘তাদের (কানাডা) নিন্দনীয় আচরণের কারণে সমস্ত বাণিজ্য আলোচনা এখানেই শেষ।’ কানাডার কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ওয়াশিংটন শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা শুল্ক আরোপ করে। গত আগষ্টে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন। অন্টারিওর প্রাদেশিক সরকারের প্রধান ডগ ফোর্ড। তিনি ট্রাম্প প্রশাসনের আর্থিক নীতির অন্যতম সমালোচক। অক্টোবরের শুরুতে তিনি রোনাল্ড রিগ্যানের মন্তব্য সম্বলিত বিজ্ঞাপন প্রচার শুরু করেন। সে সময় ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমরা কখনই মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াই থামাব না।’ কানাডার রপ্তানি পণ্যের অধিকাংশই যায় যুক্তরাষ্ট্রের বাজারে। ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি কিংবা ডগ ফোর্ড কেউ মন্তব্য করেননি বলে জানিয়েছে বিবিসি। গার্ডিয়ান বলছে, এর আগে ৩৫ শতাংশ শুল্ক নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন কার্নি। চলতি মাসের শুরুতে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সেখানে শুল্ক নিয়ে উত্তেজনা কমানোর আলোচনা হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে আলোচনার পর্যায়ে থাকা ‘যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি’ পুনর্মূল্যায়নেরও প্রস্তুতি চলছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?