বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য – বর্ণমালা টেলিভিশন

বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৬ | ৬:২৩ 71 ভিউ

গুগলের সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারের ফলে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু অনুসন্ধান করলে এআই যে সারসংক্ষেপ প্রদান করে, তার কারণেই মূলত এই প্রভাব পড়েছে। বিজ্ঞাপন থেকে আয় হ্রাসের খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে যায়।

বিজ্ঞাপন

অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার জানান, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে ‘এআই মোড’ কথোপকথনের মতো সরাসরি উত্তর দেয়। এর ফলে গুগল সার্চে প্রচলিত ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমেছে। তবে এই নতুন সার্চ ব্যবস্থা নিয়ে তিনি আশাবাদী বলে জানিয়েছেন।

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুগলের ভূমিকার সামনে এআই প্রযুক্তির অগ্রগতির কারণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বর্তমানে লাখ লাখ ব্যবহারকারী গুগল সার্চের বদলে চ্যাটজিপিটি ও ক্লদের মতো এআইভিত্তিক চ্যাটবট ব্যবহার করছেন, যার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের বিস্তারিত জবাব পাওয়া যায়।

গুগলের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান কিম স্কট বলেন, গুগল নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে নিজেদের সার্চ ব্যবসার ক্ষতি করতেও রাজি, তবু অন্য কোনো প্রতিষ্ঠানকে তার ব্যবসার জায়গা দখল করতে দিতে চায় না। তিনি আরও বলেন, “গুগল প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি ছিল প্রযুক্তি খাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা। এতে যদি স্বল্পমেয়াদে ক্ষতি হয়, তাতে তাদের আপত্তি নেই।”

বুধবার প্রকাশিত অ্যালফাবেটের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির মোট আয় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী আয় না হওয়ায় এবং বিজ্ঞাপন আয় কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আর্থিক প্রতিবেদন প্রকাশের পর শেয়ারের দাম ১২ শতাংশের বেশি কমে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে এবং বৃহস্পতিবার দিন শেষে অ্যালফাবেটের বাজারমূল্য কমে ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়। গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ বলেন, অ্যালফাবেটের এই ফলাফল প্রমাণ করেছে যে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসাগুলোর শক্ত অবস্থান ধরে রাখা কতটা কঠিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের