নিউজ ডেক্স
আরও খবর
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি
শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন
তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান
প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান
বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট
তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা
জামালপুরের মেলান্দহে বিএনপির এক নেতার কর্মী-সমর্থকদের ওপর ছাত্রদলের এক নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর পলিশা তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবরাজ হাসান মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
সাদিকুর রহমান সিদ্দিকী অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চর পলিশা এলাকায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন। রাতে বৈঠক শেষে ফেরার সময় চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক যুবরাজ হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। তবে যুবরাজ হাসান অভিযোগ অস্বীকার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।