বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:০৮ 114 ভিউ
বরিশালের বানারীপাড়ায় র‌্যাব-৮ এর সহায়তায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ এলাকার মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের উন্দেরহাওলা গ্রামের ডাকাত দলের সদস্য মো.ডালিম ও পাশের এলাকার মো. বাদশা এবং বড়গুনা সদর উপজেলার শিয়ালিয়া নলটোনা গ্রামের মো. সেলিম সিকদারকে আটক করে।  পরে তারা ওই রাতেই আটককৃত তিন ডাকাতকে বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় পুলিশ তাদেরকে উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা নাছিমা আক্তারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। এর আগে তারা ওই ঘটনায় গৃহকর্তার অভিযোগে মানিক নামের এক প্রবাসীকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেন।  এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোস্তফা বলেন, ২৮ এপ্রিল রাতে উপজেলার দক্ষিণ বাইশারী এলাকার অবসর প্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ নাছিমা বেগমের বাড়িতে ৫/৭ জন মুখোশধারী ডাকাত ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন ডাকাত দলের সদস্যদের মধ্য থেকে মানিক নামের একজনকে চিনতে পারেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ২৯ এপ্রিল দুপুরে উপজেলার দান্ডয়াট এলাকা থেকে সৌদী মানিক নামের একজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।  এ ঘটনায় স্কুল শিক্ষিকার স্বামী মো. বাবুল হোসেন বাদী হয়ে ওই দিন মানিকসহ দুই জনকে নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।  এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা চাওয়া হয়। সে অনুযায়ী র‌্যাব-৮ এর সহায়তায় সোমবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী