বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চূড়ান্ত অনুমোদন – বর্ণমালা টেলিভিশন

বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চূড়ান্ত অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:৩০ 75 ভিউ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়িভাড়া দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সম্প্রতি জারি করা ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির পরিপত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। বুধবার (৮ অক্টোবর) বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার-এর মধ্যে অনুষ্ঠিত একটি হাইলি কনফিডেনশিয়াল সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও শিক্ষাসচিব রেহেনা পারভীন উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষা উপদেষ্টা সভায় স্পষ্টভাবে বলেছেন যে, শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে, যাতে শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য সম্মানজনক হারে পান। তিনি বলেন, শিক্ষকদের বেতন কম, ফলে তাদের বাড়িভাড়াও কম। শিক্ষা উপদেষ্টা মনে করেন, এটি পুনর্বিবেচনা করা উচিত। তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে যাতে বাড়িভাড়া শতাংশ হারে নির্ধারণ করা হয়। ৫০০ টাকা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা আজ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির কথা জানিয়েছেন। এটি বাস্তবায়ন হলে আগের ৫০০ টাকা বৃদ্ধির পরিপত্র স্বাভাবিকভাবে বাতিল হয়ে যাবে। এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের ব্যানারে মাদরাসা ও কারিগরির বিভিন্ন সংগঠনও যুক্ত হবেন। ১২ অক্টোবর ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি