বাংলাদেশ থেকে যাওয়ার পথে বিমানে দেখা প্রথম স্বামীর সঙ্গে, শেষ বার কী বলেন শেফালি? – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ থেকে যাওয়ার পথে বিমানে দেখা প্রথম স্বামীর সঙ্গে, শেষ বার কী বলেন শেফালি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫৩ 159 ভিউ
অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু যেন মানতে পারছেন না ঘনিষ্ঠেরা। আকস্মিক হৃদরোগ, না কি রক্তচাপ কমে গিয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। খবর আনন্দবাজার অনলাইনের। ‘কাঁটা লাগা’ গানের জনপ্রিয় নৃত্যশিল্পীর জীবন যে এ ভাবে শেষ হতে পারে, তা যেমন তার অনুরাগীরা মানতে পারছেন না, তেমনই শোকে ভেঙে পড়েছেন তার স্বামী পরাগ ত্যাগীও। মন ভালো নেই শেফালির সাবেক স্বামী হরমিত সিংহেরও। অভিনেত্রীর মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি। শেফালির বাবা-মা এবং বর্তমান স্বামীর প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে শেফালির সঙ্গে শেষ সাক্ষাৎ। কী কথা হয় দু’জনের? বছর দুয়েক আগের কথা, বাংলাদেশে একটি অনুষ্ঠান করে ভারতে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালি ও হরমিতের। তাদের সঙ্গে ছিলেন সানি লিওনি। বিমানে শেফালির পাশে বসেন হরমিত। দীর্ঘ ক্ষণ কথা হয়। হরমিত বলেন, ‘সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল আমাদের। কোথাও কোনো অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, আমাদের ভালো ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল আমাদের।’ সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পূর্বে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালি। এমনকি হরমিত তার টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। পরবর্তী কালে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অসুখী দাম্পত্যের কথাও জানান শেফালি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে