বগুড়া হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিল এনসিপি – বর্ণমালা টেলিভিশন

বগুড়া হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিল এনসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:০৬ 147 ভিউ
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এসএম মিল্লাত হোসেনকে (৫০) মারধরের পর পুলিশে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। সোমবার রাত ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া উচ্চ বিদ্যালয় মার্কেটে নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয়। পরে তাকে লাঠি দিয়ে মারধর করতে করতে ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নাটাইপাড়ার বাসিন্দা ডা. এসএম মিল্লাত হোসেন বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা শাখার সভাপতি। তিনি সোমবার বিকাল থেকে চেম্বারে রোগী দেখছিলেন। রাত ৮টার দিকে এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী তার চেম্বারে যান। এরপর তাকে ধরে বাইরে নিয়ে আসেন। তাকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে মারধর করতে করতে ডিবি পুলিশ কার্যালয়ে সোপর্দ করা হয়। পানি খেতে চাইলে বোতল মুখে ধরার পর মাথায় ঢেলে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবদুল্লাহ আল সানীকে বলতে শোনা যায়, ‘অ্যাক (এসএম মিল্লাত) ছয় মাস আগে আলটেমেটাম দিয়েছিলাম, আমাকে দুর্বল মনে করেছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই। বেশি কথার মানুষ আমি না, এক কথার মানুষ। একবার বলেছি মানে ওইটা ওয়ার্নিং হয়ে গেছে। সময়মতো ধরে ফেলে দিয়েছি। তুই আমার ভাইগরক ২০-২৫ বছর ধরে মারচু। দীলিপ রায়ের (স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদের সভাপতি) কোনো সিন্ডিকেট রাখব না, আমরা আসতেছি। হাসনাতের ওপর হামলা হয়েছে।’ ডা. আবদুল্লাহ আল সানী সাংবাদিকদের বলেন, গত ১৫ বছর এসএম মিল্লাত ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। নিয়োগ-বাণিজ্য করেছেন। টাকা নিয়েও চাকরি না দেওয়ায় অনেক ভুক্তভোগী ২০২২ সালে আমার কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ব্যবস্থা নেওয়া যায়নি। বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, এমএস মিল্লাতকে পরে সদর পুলিশে সোপর্দ করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি এমএম মঈনুদ্দিন বলেন, এসএম মিল্লাতের বিরুদ্ধে থানায় কোনো ধরনের মামলা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল