নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ
ফেনীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও দুইটি গাড়ি জব্দ করেছে ১০ বিজিবি। আজ, মঙ্গলবার ১০ বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে,চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি ও ফুলগাজী উপজেলার কমুয়া বিওপি’র বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০ গজ অভ্যন্তরে পৈথরা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় দুইটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
১০ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
