ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:১৪ 66 ভিউ
এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শেষ ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। প্রথম দুই খেলায় হেরে মূল পর্বের স্বপ্ন আগেই ভেঙেছিল বাংলাদেশের। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজ ভিয়েতনামে মাঠে নেমে তরুণরা দেখাল ভিন্ন চিত্র। দ্বিতীয়ার্ধের ঝলকে বাংলাদেশ ৪-১ গোলের বড় জয় তুলে নেয়। ৭০ থেকে ৮২ মিনিট—এই বারো মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। দূরপাল্লার শটে ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলাম গোলের সূচনা করেন। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম গোল। এরপরই লং পাস থেকে আল আমিন দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। সিঙ্গাপুরের রক্ষণের ভুলে মুর্শেদ আহমেদ তৃতীয় গোলটি করেন। শেষ আঘাত হানেন দলের অধিনায়ক শেখ মোরসালিন, বক্সের বাইরে থেকে শটে নিশ্চিত করেন বড় জয়। যোগ করা সময়ে সিঙ্গাপুর একটি গোল পরিশোধ করতে পারলেও ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি। ম্যাচের প্রথমার্ধ ছিল ভিন্ন। একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে সিঙ্গাপুর। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একাধিক সেভ বাংলাদেশকে ভেসে থাকতে সাহায্য করে। দ্বিতীয়ার্ধে ফাহমিদুল ও আল আমিন নামার পর খেলার গতি পাল্টে যায়। তাদের দ্রুতগতি আর কৌশলের সামনে সিঙ্গাপুর রক্ষণের ভঙ্গুরতা স্পষ্ট হয়ে ওঠে। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগের দুই আসরে কোনো জয় পায়নি বাংলাদেশ, গোলও করতে পারেনি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে এই জয় বিশেষ তাৎপর্য বহন করছে। যদিও মূলপর্বের টিকিট মেলেনি, তারপরও অনেক দিন পর পাওয়া এই জয় তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে। ক’মাস আগেই ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিনিয়র দল হেরেছিল সিঙ্গাপুরের কাছে। আজ অনূর্ধ্ব-২৩ দল সেটির প্রতিশোধ নিল বড় ব্যবধানে জয় পেয়ে। আগামী মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে এই সাফল্য অনুপ্রেরণা জোগাবে বলেই আশা করা যায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প