প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ October, ২০২৫
৬:৪৯ am
110 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

প্রশ্নবিদ্ধ মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৫ | ৬:৪৯ 110 ভিউ
এক যুগেরও বেশি সময় আগে ২০১২ সালে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রং’ দিয়ে নায়িকা হিসেবে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। অভিষেকেই হুলুস্থুল ফেলে দেন দর্শক মহলে। প্রথম চলচ্চিত্রের সুবাদেই রাতারাতি তারকা বনে যান তরুণ এই অভিনেত্রী। এরপর একই প্রতিষ্ঠানের পরপর কয়েকটি সিনেমায় হিট হওয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকাতেও নাম ওঠে তার। কিন্তু তারপর? তারপরের গল্পটা একেবারেই অকল্পনীয়। ক্যারিয়ারের মধ্য গগনে সোশ্যাল মিডিয়ায় রগরগে একটি যৌনতার ভিডিও ছড়িয়ে পড়ায় হঠাৎ স্তিমিত হয়ে যান এই ‘অগ্নিকন্যা’। এতে জাজ মাল্টিমিডিয়া থেকেও ছিটকে পড়েন মাহিয়া মাহি। স্ক্যান্ডালের পর শত চেষ্টা করেও সিনেমায় নিয়মিত হতে না পারায় হঠাৎ বিয়ে করে সংসারী হয়ে ওঠেন তিনি। মাঝেমধ্যে শোবিজে কাজও করেন টুকটাক। এরপর বিচ্ছেদ শেষে নতুন বিয়ে করে ব্যবসা শুরু করেন। সন্তান হওয়ার পর রাজনীতিতে নামেন তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও বিপুল ভোটে পরাজিত হন। রাজনীতিতে হেরে পুরোপুরি অভিনয়কে গুডবাই জানিয়েছিলেন মাহি। সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয়সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিশৃঙ্খলায় জুলাই যোদ্ধারা জড়িত নয় এরই মধ্যে দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ, অডিও কল রেকর্ড ফাঁস, মামলায় জড়ানো, গ্রেপ্তার অনেক কিছুই ঘটে তার জীবনে।দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ আবার খবরের শিরোনামে মাহিয়া মাহি। এই নায়িকা এখন বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই ঘোষণা দিলেন আবার চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।এই চর্চার মধ্যেই মাহির সর্বশেষ স্বামী রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন মাহিয়া মাহি। বিচ্ছেদের দেড় বছর পর আবার দর্শকের কাছে হাস্যকর হয়ে উঠল নায়িকার একটি বক্তব্য। মাহি বলেন, ‘স্বামী রাকিবের সঙ্গে আমার বিচ্ছেদ হয়নি। আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’ ফিলিস্তিনের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব ভারতেরফিলিস্তিনের সাথে বেইমানি করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব ভারতের শনিবার (১৮ অক্টোবর) দেশে প্রায় সবগুলো অনলাইন পোর্টালে মাহির বক্তব্য নিয়ে প্রতিবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত মাহিয়া মাহি। প্রশ্ন ওঠে, তিন দিন আগে স্বামী রাকিবের ফ্রেমবন্দি মাহির একটি ফেসবুক পোস্ট নিয়েও। ছবিটি কোথায় তোলা হয় গণমাধ্যমকর্মীর এমন এক প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল-বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে “ম্যারিড”, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’ অথচ দেড় বছর আগেই ফেসবুক লাইভে এসে অশ্রুসিক্ত কণ্ঠে ভক্ত ও গণমাধ্যমকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। সেই ঘোষণার পর রাকিবের সঙ্গে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে কয়েক দিন ধরে মাহি ও রাকিবের সম্পর্ক আবার আলোচনায় নিয়ে এসেছেন বহুল চর্চিত এই নায়িকা। ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় গরমের দাপট৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় গরমের দাপট ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি সন্তানও আছে। তারও আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার টিকেছিল পাঁচ বছর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ