পিএসএলে ডাক পেলেন সাকিব, খেলবেন রিশাদের লাহোরে – বর্ণমালা টেলিভিশন

পিএসএলে ডাক পেলেন সাকিব, খেলবেন রিশাদের লাহোরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৫০ 143 ভিউ
যে কোনো ধরনের ক্রিকেটে তাকে সবশেষ দেখা গিয়েছিল সেই নভেম্বরে। এরপর থেকে নানা কারণে আর ক্রিকেটের ধারেকাছেও ছিলেন না সাকিব আল হাসান। তা শেষে অবশেষে মাঠে নামার সুযোগ এল তার সামনে। পাকিস্তান সুপার লিগে ডাক পেয়েছেন তিনি। রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স তাকে ডেকেছে দলে। শেষ কিছু দিনে সাকিব অনুশীলন করছিলেন দুবাইয়ে। তখনই আভাস মিলছিল, সাকিব বুঝি আবারও ক্রিকেটে ফিরে আসছেন। তবে সেটা কোথায়, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সে প্রশ্নের উত্তর মিলল এবার। সাকিব ডাক পেয়েছেন পিএসএলে। পাকিস্তান সুপার লিগে এর আগেও খেলেছেন সাকিব। করাচি কিংস আর পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তিনি। ১৪ ম্যাচে তিনি করেছেন ১৮১ রান, তুলে নিয়েছেন ৮টি উইকেটও। পিএসএলের শেষ দিকে এসে শাহিন আফ্রিদির দল লাহোর কালান্দার্স তাকে দলে ভেড়াতে তার সঙ্গে যোগাযোগ করে। সাকিবেরও তাতে আপত্তি ছিল না। সে কারণেই ব্যাটে বলে মিলে গেল। তবে সাকিব এই লিগে খেলতে হলেও বিসিবির অনুমতি লাগবে। বিসিবির কাছ থেকে আগে পেতে হবে অনাপত্তিপত্র, এরপরই লাহোর আনুষ্ঠানিক ঘোষণাটা দেবে। সাকিব এই অনাপত্তিপত্রের জন্য কোনো আবেদনই করেননি এখনো। গত ৮ মে ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝেই পিএসএল স্থগিত করা হয়। স্টেডিয়ামের খুব কাছে ড্রোন হামলার ফলে পিএসএল যায় থেমে। তবে সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতির ক্ষেত্রে সম্মত হয়েছে। যার ফলে আগামী শনিবার থেকে পাকিস্তান সুপার লিগের বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে বিদেশি ক্রিকেটারদের আস্থা পাকিস্তান হারিয়ে বসেছে রীতিমতো। একাধিক ক্রিকেটার বলে দিয়েছেন, আর কক্ষনো পাকিস্তানে যাবেন না তিনি। সে কারণ তো আছেই, আরও অনেক কারণে অনেক বিদেশি ক্রিকেটারকে হারিয়েছে পিএসএল। সে কারণে এখন বিকল্প ক্রিকেটারদের দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে হচ্ছে দলগুলোকে। সে কারণে সাকিবও দল পেয়ে গেলেন এবার। সাকিব বিসিবির অনাপত্তিপত্র পেলে আগামী শনিবার লাহোরের জার্সি পরে মাঠে নামতে পারেন। সেদিনই বিরতি শেষে মাঠে গড়াবে পিএসএল। লিগ পর্ব ও প্লে অফসহ আরও ৮টি ম্যাচ বাকি পিএসএলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না