নিউজ ডেক্স
আরও খবর
ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ
পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার
হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি
‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল
গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ
শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী
পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার লিমা (২৫ ) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, সন্তান জন্ম দিতে না পারায় লিমার দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। এর জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে লিমার লাশ উদ্ধার করা হয়। আর বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়।
লিমা ওই গ্রামের মিলন ফকিরের মেয়ে এবং ফরিদপুর জেলা সদরের পশ্চিম খাবাসপুর এলাকার নাঈম ভূইয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর পরই অন্তঃসত্ত্বা হন লিমা। ওই সময় তার একটি অস্ত্রোপচার হয়। ওই অস্ত্রোপচারে ভুল করে লিমার জরায়ুর নাড়ি কেটে ফেলা চিকিৎসকরা। এতে তার মা হওয়ার সকল পথ বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিয়ে লিমার সঙ্গে স্বামীর মনোমালিন্যসহ ঝগড়া হয়। এ ইস্যুতে স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতনসহ শ্বশুরবাড়ির লোকজনকে বিভিন্ন সময় লাঞ্ছিত করে নাঈম। চার দিন আগে ঝগড়ার জেরে লিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী।
মঙ্গলবার দুপুরে লিমা তার মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েন। সন্ধ্যা হয়ে গেলেও লিমা দরজা না খোলায় তাকে ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা। তবে রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ওই সময় লিমার ভাই শাহরিয়ার ফকির দরজার ফাঁক দিয়ে তার বোনকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে লিমাকে উদ্ধার করেন। পরে খবর দেওয়া হলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমার লাশ উদ্ধার করে।
ভাঙ্গা থানার এসআই রতন কুমার বলেন, ‘পারিবারিক কলহের জেরে গৃহবধূ লিমা আত্মহত্যা করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
