পাকিস্তানে ৪০৫ দিন ইন্টারনেট বন্ধ, ক্ষতি ২০ হাজার কোটি – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানে ৪০৫ দিন ইন্টারনেট বন্ধ, ক্ষতি ২০ হাজার কোটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৭:০৫ 171 ভিউ
আন্দোলন দমাতে এক বছরে প্রায় ৪০৫ দিন অর্থাৎ ৯৭৩৫ ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল পাকিস্তান। এর ফলে দেশটিকে অর্থনৈতিক ক্ষতি গুনতে হয়েছে প্রায় ১৯ হাজার ৭৩১ কোটি টাকা। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করায় অর্থনৈতিক ক্ষতির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ অর্থবছরে দেশটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান। বৃহস্পতিবার প্রকাশিত টপটেন ভিপিএন.কমের প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ২৮টি দেশে ১৬৭ বার ইন্টারনেট বন্ধ রেখেছে বা বিভ্রাট ঘটিয়েছে। পাকিস্তানে ২০২৪ সালের নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে ৮২.৯ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন। এছাড়াও গত বছর ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ করায় ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখায় ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। টপটেন ভিপিএন.কমের অনুসন্ধান বলছে, গত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘণ্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে