নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান
ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা
পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার, মজুত কতটুকু
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এই দাবি করেছেন।
পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
হানিফ গওহর বলেন, আবিষ্কৃত স্বর্ণভান্ডারের মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার, যা দিয়ে পাকিস্তানের সব বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব।
তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল (এসআইএফসি) ও পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) গভর্নরের নজরে আনা হয়েছে।
পাকিস্তানের এই ব্যবসায়ী নেতা বলেন, খননকাজ শুরুর প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।
তবে, এ বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশিত হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]