পাঁচ দিন ঢাকায় কাটিয়ে ফের ছুটিতে কোচ কাবরেরা! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ এপ্রিল, ২০২৫
১০:২৯ পূর্বাহ্ণ
125 ভিউ

পাঁচ দিন ঢাকায় কাটিয়ে ফের ছুটিতে কোচ কাবরেরা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:২৯ 125 ভিউ
অতিমাত্রায় ছুটি ভোগ করায় প্রায়ই খবরের শিরোনাম হতেন জাতীয় ফুটবল দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে। সেই রোগেই যেন পেয়েছে বর্তমান স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে। গত মঙ্গলবার ঢাকায় এলেও শনিবার রাতে ফের নিজ দেশ স্পেনে উড়াল দিয়েছেন তিনি। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের খেলোয়াড় নির্বাচনের জন্য চলতি লিগ পর্যবেক্ষণ করাই প্রধান কাজ কোচের। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তার অনুমোদনক্রমেই কোচের স্পেন যাওয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘরোয়া লিগ চলাকালীন কোচকে কেন ছুটি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)? তা জানেন না খোদ বাফুফের অনেক কর্মকর্তাই। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এর পরের দিন কোচ হাভিয়ের কাবরেরা স্পেন যান ছুটি কাটাতে। ৮ এপ্রিল থেকে ঘরোয়া ফুটবল ফের শুরু হয়। কিংস ও মোহামেডান এবং আবাহনী ও কিংসের মতো গুরুত্বপূর্ণ খেলাগুলো তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারেননি স্পেনে থাকার কারণে। ২৫ দিন ছুটি কাটিয়ে ২২ এপ্রিল সকালে ঢাকায় ফিরেছিলেন। ওই দিন বিকালে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল দেখতে যান। শনিবার সকালে স্কুল ফুটবল এবং কুমিল্লায় আবাহনী ও মোহামেডানের মধ্যকার লিগের ম্যাচ দেখে ঢাকায় ফিরেই স্পেনে রওনা হন। স্ত্রী অসুস্থ এ জন্য নাকি ছুটিতে গেছেন তিনি। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৩১ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তবে কোচ কাবরেরা ছুটি কাটিয়ে একেবারে ক্যাম্প শুরুর সময় আসবেন নাকি সপ্তাহকয়েক পর আসবেন এটি এখনো জানা যায়নি। জাতীয় দল কমিটির সভায় কোচের চাওয়া ছিল ২৭ মে লিগ শেষ করার। বর্তমান ফিকশ্চার রয়েছে ২৯ মে পর্যন্ত। সেটা পরিবর্তন করা যায় কি না এ বিষয়টি লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিবেচনা করবেন বলে জাতীয় দল কমিটির সভায় জানিয়েছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি