পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানা এলাকায় বড় বিস্ফোরণ – বর্ণমালা টেলিভিশন

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানা এলাকায় বড় বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:০১ 114 ভিউ
পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার পিছনে আমচকা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সেখানে কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে রেখেছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে। বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ আচমকা তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। মনে করা হচ্ছে, বৃষ্টির কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে। ডায়মন্ড হারবার থানার পিছন দিকে একটি পুকুর রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বিস্ফোরক পদার্থ, কাঁচা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো থানার মালখানায় না রেখে পিছন দিকে পুকুরের ধারে রেখে দেওয়া হয়। সন্ধ্যায় আচমকা সেখানে আগুন ধরে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয় এখনও। ২০ থেকে ২৫ কিলোগ্রাম বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ (মূলত কাঁচা বারুদ) থানার পিছনে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করে এনে পুকুরপাড়ে রাখা হয়েছিল। বম্ব স্কোয়াড ডাকা হয়েছিল। কিন্তু সন্ধ্যায় পানির পাশে হঠাৎ করেই বিস্ফোরণ। টানা বৃষ্টি হচ্ছে। তবে বজ্রপাতে এই ঘটনা ঘটেনি। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারও আঘাত লাগেনি। থানারও ক্ষতি হয়নি। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার মিতুন দে বলেন, ‘সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি বিস্ফোরণ হয়েছে। কারও আঘাত লাগেনি, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সূত্র: আনন্দবাজার অনলাইন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?