পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জানুয়ারি, ২০২৬
১২:২১ অপরাহ্ণ
127 ভিউ

পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬ | ১২:২১ 127 ভিউ
দক্ষ ও আইনসম্মত চিকিৎসা সেবা গড়ে তুলতেই এই উদ্যোগ বর্তমান সময়ে গ্রামবাংলায় অসংখ্য ফার্মেসি ও চিকিৎসা সেবাকেন্দ্র গড়ে উঠলেও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে ভুল চিকিৎসা ও ভুল ওষুধ প্রয়োগে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এই বাস্তবতা থেকে উত্তরণের লক্ষ্যে পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করেছে একটি সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (রেজিস্ট্রেশন নং S-12768)। এখানে পল্লী চিকিৎসক, নার্সিং ও প্যারামেডিকেল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করার লক্ষ্যে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ধরনের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠানে আধুনিক এনাটমি ল্যাবের মাধ্যমে হাতে-কলমে প্র্যাকটিক্যাল শেখানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, তাদের প্রশিক্ষণের একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ দিক হলো মেডিকেল ল (Medical Law) বিষয়ে বাধ্যতামূলক ক্লাস। এর মাধ্যমে শিক্ষার্থীদের আইনসম্মত ও দায়িত্বশীলভাবে চিকিৎসা সেবা প্রদানে সচেতন করা হয়। কর্তৃপক্ষের মতে, চিকিৎসা ক্ষেত্রে আইন সম্পর্কে জ্ঞান না থাকলে নিরাপদ সেবা নিশ্চিত করা সম্ভব নয়। কোর্স শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং ফার্মেসি ব্যবসা শুরু বা প্রাইভেট হাসপাতাল ও এনজিওতে নার্স হিসেবে কাজ করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এতে করে বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সাধারণ রোগের চিকিৎসা, রোগের কারণ ও লক্ষণ নির্ণয়, জ্বর মাপা, ইনজেকশন ও স্যালাইন পুশিং, সেলাই ও ড্রেসিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ ও রক্তের গ্রুপ নির্ণয়, ইনসুলিন প্রদান, নেবুলাইজার ও পালস অক্সিমিটার ব্যবহারসহ বিভিন্ন মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝতে সক্ষম হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির শাখা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, বগুড়া, যশোর, ঈশ্বরদী, আত্রাই, ভবানীগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ন্যূনতম এসএসসি বা সমমান পাস যেকোনো শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হতে পারবে। চাকরিজীবীদের জন্য শুক্রবার বিশেষ ক্লাসের ব্যবস্থাও রাখা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭৯৮৯৯১৩৭৭।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী