পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা – বর্ণমালা টেলিভিশন

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৫:২৭ 121 ভিউ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, তিনি পরিবারসহ লেবাননে চলে গেছেন এবং এটি ছিল ক্ষমতাসীনদের দেশ ছাড়ার প্রস্তুতির অংশ। তবে সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, এই জল্পনার বাস্তব কোনো ভিত্তি নেই। খবর ইউরো নিউজের। আব্বাস আরাঘচি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে লেবানন সফর করেন। এ সফরে স্ত্রী ও অল্পবয়সী সন্তানও তার সঙ্গে ছিলেন, যা পূর্বের সফরগুলোর তুলনায় ব্যতিক্রম বলে উল্লেখ করা হয়। এই বিষয়টি সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অনুমান ও গুজব ছড়াতে শুরু করে। সে সঙ্গে রাজপথের বিক্ষোভে নতুন মাত্রা যোগ হয়। বিক্ষোভকারীদের মধ্যে উল্লাস ও উদ্যম ছড়িয়ে পড়ে। কিছু পর্যবেক্ষক দাবি করেন, পরিবারসহ সফর করা ইরানের শীর্ষ কূটনীতিকের সম্ভাব্য দেশত্যাগের ইঙ্গিত হতে পারে। তবে তেহরান ও বৈরুতের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক এবং লেবাননে তার সরকারি সফরের ধরন বিবেচনায় নিলে সরকার পতনের ক্ষেত্রে সেখানে স্থায়ীভাবে আশ্রয় নেওয়া আদৌ বাস্তবসম্মত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সব জল্পনার অবসান ঘটে যখন সফর শেষে আরাঘচি ইরানে ফিরে আসেন। শনিবার তিনি তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এই বৈঠকের মধ্য দিয়ে তিনি নিয়মিত দায়িত্বে ফেরার বিষয়টি স্পষ্ট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আব্বাস আরাঘচি কার্যত পরিবারসহ লেবাননে পালিয়ে যাওয়ার দাবিকে ভিত্তিহীন বলে প্রমাণ করেন। সংশ্লিষ্ট মহলের মতে, চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে এ ধরনের গুজব ছড়ালেও বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?