পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম – বর্ণমালা টেলিভিশন

পদক জিতে ১০ লাখ টাকা করে পাচ্ছেন হিমু-বন্যা-কুলসুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ১১:২৯ 43 ভিউ
ঢাকায় অনুষ্ঠিত ২৪তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের পদকজয়ী তিন আরচ্যার। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জয়ী হিমু বাছাড় ও বন্যা আক্তার এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জজয়ী কুলসুম আক্তার মনি প্রত্যেককে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো বিশ্বসেরা দলগুলোর সঙ্গে লড়াই করে পদক জেতায় আরচ্যারদের ভূয়সী প্রশংসা করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘অলিম্পিকে সোনার পদক পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মতো সুযোগ-সুবিধা থাকতে হয়। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা তাদের সহযোগিতা করব।’ তিনি আরও যোগ করেন, ‘এটা সত্যি যে বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে একটি হলেও অলিম্পিকে কোনো সোনার পদক নেই আমাদের। তবে আমি আশা করি, আরচ্যারির মাধ্যমে আমরা সোনা পাব। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, তাদের প্রত্যেককে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেব।’ মন্ত্রণালয়ের এই ঘোষণায় টিম হোটেল থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুপাজয়ী আরচ্যার বন্যা আক্তার। তিনি বলেন, ‘এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আর্চারির প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে। আর্থিকভাবে লাভবান হলে অনেকেই আর্চারি ছেড়ে বিদেশে চলে যান। এমন পুরস্কার থাকলে সেই সম্ভাবনাও কমে আসবে।’ উল্লেখ্য, ৩০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরে ভারত ৬টি সোনাসহ ১০টি পদক নিয়ে শীর্ষে এবং দক্ষিণ কোরিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার