নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়: সালাহউদ্দিন আহমেদ – বর্ণমালা টেলিভিশন

নির্বাচনের জন্য এপ্রিল উপযুক্ত সময় নয়: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ১০:৪১ 216 ভিউ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস উপযুক্ত নয়। কারণ, এই মাসে পাবলিক পরীক্ষা, আবহাওয়া, রমজান। সব মিলিয়ে ওই সময়ে নির্বাচন করলে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে না।’ তিনি বলেন, বিএনপি চায়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হোক। আজ সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দর বা রাখাইন করিডর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র একটি জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমেই নেওয়া যেতে পারে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত একটি রাজনৈতিক সরকারই এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের সেই এখতিয়ার নেই।’ এর আগে সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট এই কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে পুড়িয়ে দেয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। তিনি বলেন, বিএনপি মানেই গণতন্ত্রের ঠিকানা। এই কার্যালয়কে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এদিন বিকেলে পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই