নিজেকে রক্ষা করতে সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফ দিয়েছেন কিশোরী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫
১১:২৭ পূর্বাহ্ণ
134 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

নিজেকে রক্ষা করতে সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফ দিয়েছেন কিশোরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:২৭ 134 ভিউ
সুনামগঞ্জের দিরাই উপজেলার এক কিশোরী নিজেকে রক্ষা করতে সিএনজি চালিত অটোরিকশা থেকে লাফ দিয়েছেন। ভুক্তভোগীর দাবি, ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়েছিলেন। এতে গুরুত্বর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- চালক নাম ইমন খান (২৩) ও মিঠু মিয়া (২৫)। তারা দুজনেই দিরাইয়ের জকিনগর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী জানায়, গত বৃহস্পতিবার বিকালে দিরাই বাজার থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে অটোরিকশায় ওঠেন তিনি। এ সময় অটোরিকশাটিতে চালক বাদে আরও দুজন ব্যক্তি ছিল। বাড়ির রাস্তায় না নিয়ে অন্য পথে যাচ্ছিল অটোরিকশা চালক। যানটি শান্তিগঞ্জের গণিগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে যাত্রীরা অটোরিকশার পর্দা টেনে কিশোরীর হাত মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী নিজেকে রক্ষার্থে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা আহত কিশোরীকে উদ্ধার করে তার স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ভর্তি করান। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলন্ত অটোরিকসা থেকে সড়কে পড়ে ওই কিশোরীর ডান চোখ, কপাল, গাল, হাত থেতলে গেছে। দিরাই থানার ওসি আবদুর রাজ্জাক জানান, খবরটি শোনার পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত করে অটোরিকশা চালকসহ অভিযুক্তদের আটকে অভিযান শুরু করে। শুক্রবার সন্ধ্যায় চালক ও এক যাত্রীকে আটক করে। সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহম্মেদ বলেন, ‘বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি ভিকটিমের খোঁজখবর নিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে