নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি? – বর্ণমালা টেলিভিশন

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৪:২৭ 53 ভিউ
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ আসর মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন মডেল তানজিয়া জামান মিথিলা। পাবলিক ভোটিংয়ে ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এখন সবার শীর্ষে অবস্থান করছেন। সোমবার (১৭ নভেম্বর) মিস ইউনিভার্স বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই সুখবর নিশ্চিত করেছে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক মুস্তফা ইসলাম ডিউক প্রতিযোগী মিথিলার একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, মিথিলা ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার ভোট বেড়েছে ৩ লাখ, যা বাংলাদেশের জন্য এক ইতিহাস। এর আগে তার ভোটের সংখ্যা ছিল ৭ লাখ ৩৯ হাজার। থাইল্যান্ড ও মেক্সিকোভিত্তিক ‘মিস ইউনিভার্স অর্গানাইজেশন’ পরিচালিত এই প্রতিযোগিতার বার্ষিক বাজেট প্রায় ১০০ মিলিয়ন ডলার। বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ এই আসরটি উপভোগ করেন। এই প্রতিযোগিতায় বিজয়ীর জীবন মুহূর্তেই বদলে যায়। মিস ইউনিভার্স বিজয়ীর মাথায় ওঠে ‘ফোর্স ফর গুড’ নামের হীরাখচিত মুকুট, যার বাজারমূল্য প্রায় ৫.৫ মিলিয়ন ডলার। এটি প্রায় এক হাজার হীরা এবং নীলকান্তমণি দিয়ে সজ্জিত। সম্মানজনক এই মুকুটের পাশাপাশি বিজয়ীকে এক বছরের বেতন হিসেবে দেওয়া হয় নগদ আড়াই লাখ ডলারের চেক, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটিরও বেশি টাকা। পুরস্কারের তালিকা এখানেই শেষ নয়। বিজয়ীকে এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মিস ইউনিভার্স সংগঠনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ দেওয়া হয়। এই এক বছর তার বাজার, রান্না, খাওয়া, পোশাক, প্রসাধনসামগ্রীসহ যাবতীয় খরচ বহন করে কর্তৃপক্ষ। এমনকি তাকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহারের সুবিধাও দেওয়া হয়, যাতে করে তিনি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিশ্বের যে কোনো প্রান্তে ঘুরে বেড়াতে পারেন। প্রতিটি সফরের হোটেল খরচ, খাওয়া এবং ফটোশুট বা প্রেস মিটিংয়ের সব আয়োজনও করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এ ছাড়া মিস ইউনিভার্সের বিজয়ী ব্যক্তিগতভাবে কোনো কনসার্ট, ইভেন্ট, ফ্যাশন শো বা পার্টিতে যেতে চাইলে কর্তৃপক্ষ তার সব ব্যবস্থা করে দেয়। বিনিময়ে মিস ইউনিভার্সের পক্ষ থেকে কিছু নির্ধারিত দাতব্য কাজে তাকে অংশ নিতে হয়। সব মিলিয়ে ভোটিংয়ে শীর্ষে থাকা মিথিলার সামনে এখন এমনই এক স্বপ্নের মতো জীবনের হাতছানি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা