নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ আগস্ট, ২০২৬
৫:০৬ পূর্বাহ্ণ
43 ভিউ

নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৬ | ৫:০৬ 43 ভিউ
দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে শুরু হওয়া ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো-২০২৬ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’র প্রথম পর্বের কুমিল্লা ভেন্যুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী শনিবার (১৫ আগস্ট)। কুমিল্লা জেলা স্টেডিয়ামে সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধন হবে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল হেড মাসুদ আলম এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক সাদেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় তুলে আনতে প্রথম পর্বে সাতটি জেলা নিয়ে কার্যক্রম সাজানো হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ ভেন্যুর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নেত্রকোণা ভেন্যুর কার্যক্রম চলছে। কুমিল্লার পর প্রথমবারের মতো এই প্রশিক্ষণে যুক্ত হবে তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। এর সঙ্গে যুক্ত হবে সিলেটও। প্রতিটি জেলা থেকে ২৫ জন করে মোট ১৭৫ জন নারী খেলোয়াড়কে নিয়ে ২০ দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প হবে। অভিজ্ঞ কোচদের অধীনে প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের হকি গিয়ার, স্টিক, বল ও জার্সি দেওয়া হবে। নারী খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো এবং তাদের হকিতে আরও এগিয়ে নিতে পুরো ডেভেলপমেন্ট প্রোগ্রামটি কয়েকটি ধাপে সাজানো হয়েছে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে দেশের আরও ১৫ জেলা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, ঝিনাইদহ, যশোর, নড়াইল, পটুয়াখালী, ঢাকা, বগুড়া, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও টাঙ্গাইলকে অন্তর্ভুক্ত করা হবে। এসব জেলায় ২০ জন করে খেলোয়াড় নিয়ে ২০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। তৃতীয় পর্বে বাছাই করা নারী গোলকিপারদের নিয়ে ঢাকায় ১০ থেকে ১৫ দিনের বিশেষ আবাসিক ‘গোলকিপিং কোচিং ক্যাম্প’ আয়োজন করা হবে। এ সময় গোলকিপারদের প্রয়োজনীয় গিয়ারও দেওয়া হবে। এরপর খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা বাড়াতে জেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করা হবে। পরবর্তী ধাপে হবে বিভাগীয় বা জোনাল পর্যায়ের টুর্নামেন্ট। বাংলাদেশ হকি ফেডারেশন জানিয়েছে, দেশের নারী হকিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন