নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয় : উপদেষ্টা নাহিদ – বর্ণমালা টেলিভিশন

নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয় : উপদেষ্টা নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৪ 134 ভিউ
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সকল গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, পত্রপত্রিকায় বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে, আমি মনে করি যে, এভাবে আসা উচিত না। কারণ, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা প্রকাশের আগেই, কোনো ধরনের অনুমানের ওপর ভিত্তি করে তথ্য ছড়ানো ঠিক হচ্ছে না। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভের কথা জানান। নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয় জানিয়ে তিনি বলেন, সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। হয়তো এ সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। তবে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, নতুন দলে যোগদানের বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। কিন্তু সেটার সম্ভাবনা আছে। বাইরে যারা আছে, বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটি, তারা একটি রাজনৈতিক দলের উদ্যোগের কথা অনেক আগেই বলেছে। আমি আমার জায়গা থেকে বলেছি, যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার