নিউজ ডেক্স
আরও খবর
গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায়
উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে
ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি
নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে?
ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে
ইনসুলিনের খরচ বাঁচাবে খাবার! গবেষণায় উঠে এল ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়
নতুন চুল গজাতে যেভাবে আলুর রস ব্যবহার করবেন
চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রসের জুড়ি নেই। অনেকেই এই ঘরোয়া উপায় ব্যবহার করেন। আলুর রস চুলের জন্যও ভালো। মাথার ত্বকে পিএইচের সমতা রক্ষা করতে, নতুন চুল গজাতে এবং-রুক্ষ চুল কোমল করতেও সাহায্য করে আলুর রস। মাথার ত্বকে সেবাম ক্ষরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতেও আলুর রস যথেষ্ট উপকারী।
কীভাবে ব্যবহার করবেন
আলু টুকরো করে কেটে ব্লেন্ড করে নিন। পরিষ্কার কাপড়ে মিশ্রণটি ঢেলে রস ছেঁকে নিন। আঙুলের সাহায্য মাথার ত্বক এবং চুলে আলুর রস মেখে বিশ মিনিট রেখে ভালো করে ধুয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।
আলুর রসের সঙ্গে ১টি ডিমের কুসুম, ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে তা ব্যবহার করুন। মাথার ত্বক থেকে চুলে মিশ্রণটি লাগিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে মালিশ করে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। শুধু চুলকে কোমল করতে নয়, নতুন চুল গজাতেও এই মাস্ক সাহায্য করবে। এই মাস্ক ব্যবহারে নতুন চুল গজাবে।
আলুর রস চুলের ফলিকল মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসও চুল ঝরা বন্ধ করে। ৫ চামচ আলুর রসের সঙ্গে সমপরিমাণ পেঁয়াজের রস মিশিয়ে নিন। মাথার ত্বকে মিশ্রণটি মেখে ফেলুন। তার পর হালকা হাতে মালিশ করুন। চাইলে আলু, পেঁয়াজের রসের সঙ্গে নারকেল তেল মিশিয়েও নিতে পারেন। এর ব্যবহারে চুল ঝরে পড়ার সমস্যা কমবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।