ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ – বর্ণমালা টেলিভিশন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ | ৫:২৩ 40 ভিউ
ঘূর্ণিঝড় ডিটওয়াহ ভারতের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে। এ কারণে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলজুড়ে ইতোমধ্যেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবার মধ্যরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে। তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের কাছে আঘাত হানবে কি না এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানান, তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকবে। তিনি বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে কৃষিজমির ফসল নষ্ট হতে পারে। ইতোমধ্যে তিন রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আইএমডি জানায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু-পুদুচেরিতে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। উপকূলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া