দুই গোলে এগিয়েও জিততে পারল না বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মে, ২০২৫
১১:১৫ পূর্বাহ্ণ
135 ভিউ

দুই গোলে এগিয়েও জিততে পারল না বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:১৫ 135 ভিউ
সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের শুরু হলো ড্রয়ে। ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছেড়েছেন লাল-সবুজের যুবারা। শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের যুপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু হয় অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশে কোচ গোলাম রব্বানী রাখেননি দুই প্রবাসী ফুটবলার আবদুল কাদির ও ফারজাদ আফতাবকে। তবে ম্যাচের শুরু থেকে মালদ্বীপের বিপক্ষে দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে। মালদ্বীপের অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন নাজমুল (১-০)। বিরতির আগে রিফাত কাজী গোলের দেখা পান। মিঠু চৌধুরীর ক্রসে হেডে রিফাত ২-০ করেন স্কোর লাইন। প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। দুটি গোলই শোধ করে দেয় তারা। ৫৭ মিনিটে অনুফ আবদুল্লাহ ও ৭৩ মিনিটে এহতান জাকি গোল করে ম্যাচ ২-২ গোলে ড্র করেন। রোববার গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি