নিউজ ডেক্স
আরও খবর
উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার
টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার
নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার
বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা
ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের
সীমান্ত হত্যার বিচার চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারী
দুই কিশোর গ্যাংয়ের বিরোধে সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর খুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামে এক কিশোর খুন হয়েছে।
শুক্রবার রাত ১০টায় দুটি কিশোর গ্যাং গ্রুপের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ ছুরিকাঘাতে আহত হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
রাত সোয়া ১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।
নিহত আব্দুল্লাহ খান পায়েল (১৪) সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকার বাসিন্দা মো. শামীমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খুনের এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
