থাইল্যান্ড-কম্বোডিয়া: সংঘর্ষ গড়াল দ্বিতীয় দিনে, নিহত বেড়ে ১৬

থাইল্যান্ড-কম্বোডিয়া: সংঘর্ষ গড়াল দ্বিতীয় দিনে, নিহত বেড়ে ১৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ৭:১৮ 100 ভিউ
বিরোধপূর্ণ সীমানার দখল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যকার সংঘর্ষ আজ শুক্রবার ভারী আর্টিলারি গোলাবর্ষণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে। এদিকে এরই মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির জন্য দুদেশকে আহ্বান জানানো হয়েছে। খবর: রয়টার্স। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, এদিন ভোরের আগেই উবোন রাচাথানি ও সুরিন প্রদেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কম্বোডীয় বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি ও বিএম-২১ রকেট সিস্টেম ব্যবহার করে ধারাবাহিকভাবে গোলাবর্ষণ চালিয়েছে। জবাবে থাই সেনারাও উপযুক্ত পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার সুরিন প্রদেশে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুনেছেন রয়টার্সের সাংবাদিকরা। ওই সময় পুরো এলাকার রাস্তা ও পেট্রোল পাম্পের পাশে সশস্ত্র থাই সেনাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এরই মধ্যে এক লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে সংঘর্ষ শুরুর জন্য পরস্পরকে দোষারোপ করেছে দুই পক্ষই।থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় তাদের টহল ইউনিটের ওপর কম্বোডিয়ার বাহিনী প্রথমে রকেট হামলা চালায়। পাল্টা জবাবে থাই বাহিনী গুলি চালায়। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, থাইল্যান্ড তাদের একটি মন্দিরের চারপাশে বেআইনিভাবে কাঁটাতার স্থাপন করে এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কম্বোডিয়ার ভূখণ্ডে হামলা চালায়। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচিতা বলেন, প্রথমে থাই সেনারাই গুলি চালিয়েছে। আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হই। ঘটনার পর থাইল্যান্ড তাদের সীমান্ত বন্ধ ঘোষণা করে, সীমান্তবর্তী অঞ্চল থেকে ৪০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়। উভয় দেশই পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ঘোষণা দেয়। দুই দেশের মধ্যে গত ১৩ বছরে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। গত বুধবার থাইল্যান্ড নমপেন থেকে নিজের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে ও কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে থাই সেনাবাহিনীর একজন সদস্য স্থলমাইন বিস্ফোরণে পা হারান। থাইল্যান্ড দাবি করে, মাইনটি প্রতিপক্ষ বাহিনীর সদস্যরাই সম্প্রতি পুঁতে রেখেছিলেন। কম্বোডিয়া এ দাবিকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। এ সংঘাত নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক। এছাড়া ৪৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ১৫ জন সেনা সদস্য রয়েছেন। অন্যদিকে কম্বোডিয়ার সরকার এখনো হতাহতের সংখ্যা বা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। সর্বশেষ সংঘর্ষ নিয়ে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে কম্বোডিয়ার ওদ্দার মেনচেই প্রদেশের প্রশাসনের মুখপাত্র মেথ মিয়াস ফিয়াকদেই জানিয়েছেন, সংঘর্ষে একজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তার কারণে দেড় হাজার পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর