তৃণমূলের পরামর্শক সংস্থায় ইডির অভিযান, ফাইল-হার্ডডিস্ক নিয়ে এলেন মমতা – বর্ণমালা টেলিভিশন

তৃণমূলের পরামর্শক সংস্থায় ইডির অভিযান, ফাইল-হার্ডডিস্ক নিয়ে এলেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ January, ২০২৬ | ৭:২৭ 146 ভিউ
ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের পরামর্শক সংস্থা আইপ্যাকের দপ্তরে এবং এর প্রধানের বাড়িতে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযান চালিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে অভিযানে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ ফাইল, হার্ডডিস্ক নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা। সম্প্রতি কয়লা পাচারকাণ্ডের পুরনো মামলায় তৎপর হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলার তদন্তেই বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে যান ইডি কর্মীরা। কলকাতার সল্টলেকে সংস্থার অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। সকালে প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে পৌঁছেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে আসেন কলকাতার পুলিশ কমিশনার। এর কিছুক্ষণ পর প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে কিছুটা রাস্তা হেঁটে বাড়ির ভিতর ঢুকে যান মমতা। কিছুক্ষণ পর একটি হার্ডডিস্ক ও একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। সেখানে ক্ষোভ ঝাড়েন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরোনো মামলা নিয়ে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তিনি বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে ইডি আমার আইটি সেক্টরের অফিসে হানা দিয়েছে। ইনচার্জের অফিসে হানা দিয়ে কম্পিউটার হার্ড ডিস্ক নিতে এসেছিল। দলের প্রার্থী তালিকা, দলের কৌশল এবং দলের পরিকল্পনা হাতাতে এসেছিল এরা। এই কি ইডি এবং অমিত শাহের ডিউটি?" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করে মমতা বলেন, "দেশ রক্ষা করতে পারে না, আর আমার দলের তথ্য হাতাতে এসেছেন? আমি যদি বিজেপির পার্টি অফিসে তল্লাশি চালাই- তাহলে ফল কী হবে?" মমতা আরও বলেন, "আমি সব নিয়ে এসেছি দেখুন। প্রতীকের সঙ্গে কথা হয়েছে, আমার দলের ইনচার্জ ও। আমার আইটি অফিসেও গিয়েছে সল্টলেকে। এখন ওখানে যাচ্ছি।" বেলা একটার কিছু আগে সেক্টর ফাইভে আইপ্যাক অফিসে পৌঁছানোর পর বেসমেন্ট দিয়ে লিফট ব্যবহার করে ১২ তলার অফিসে যান মমতা। অভিযান চলাকালীনই আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। এরপর তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়ি ঘিরে রাখে পুলিশ বাহিনী। বেলা দেড়টা পর্যন্ত তদন্ত চলা অবস্থায় আইপ্যাকের অফিসে অবস্থান করেন মমতা। ভোরে যখন অভিযান শুরু হয়, তখন আইপ্যাকের দফতরে বিশেষ কেউ ছিলেন না। ছিলেন নাইট ডিউটিতে থাকা কয়েক জন। তাদের সামনেই অভিযান শুরু হয়। কিছুক্ষণ পরই সেখানে পৌঁছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশেই রাজ্য পুলিশ তদন্তকারীদের সামনে একাধিক ফাইল ও কম্পিউটার হার্ডডিস্ক নিয়ে আসে। ইডির অভিযান চলাকালে মুখ্যমন্ত্রীর এই ভূমিকা প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী বলেন, "মুখ্যমন্ত্রী যা করলেন তা সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং কাজে বাধা দান। এই কাজকে নিন্দা জানাই। ইডির উচিত তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া।" এদিকে পশ্চিমবঙ্গ বিধান সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি ইডির তদন্তের ব্যাপারে ঢুকব না। মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়াকে অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি।" এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা শুভেন্দু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের