তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা – বর্ণমালা টেলিভিশন

তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৬ | ১১:৩১ 78 ভিউ
কিন্তু আঘাত থামেনি। পঁচাত্তরের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতিকে সপরিবারে হত্যা করা হলো। কিছুদিন পর, ৩ নভেম্বর, কারাগারে হত্যা করা হলো মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতাকে। তারপর দীর্ঘদিন ইতিহাসের পাতা বদলে, নাম মুছে, সত্য আড়াল করে বাঙালির আত্মপরিচয়ের শেকড়ে টান দেওয়ার চেষ্টা চলেছে। এমনকি ২০০১ সালের পহেলা বৈশাখের ভোরে রমনা বটমূলেও বাঙালির উৎসবের ওপর আঘাত এসেছে। তবু সত্য চাপা থাকেনি। পোড়া মাটিতে বর্ষার প্রথম বৃষ্টি পড়লে যেমন সবুজ ফিরে আসে, বাঙালির আত্মপরিচয়ও তেমনি বারবার ফিরে এসেছে। ▪️আজ, এই সময়ে সময় বদলায়, আর হুমকিগুলোও নতুন চেহারায় ফিরে আসে। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর এই পরিবর্তনের সুযোগ নিয়ে একটি উগ্রবাদী চক্র সুকৌশলে বাঙালি জাতীয়তাবাদ আর অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। পহেলা বৈশাখ আর মঙ্গল শোভাযাত্রাকে ‘অনৈসলামিক’ বলে ঘৃণা ছড়ানো হচ্ছে, অথচ ইউনেসকো এই শোভাযাত্রাকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাজার আর বাউল আস্তানায় হামলা চালিয়ে উদার আধ্যাত্মিক ঐতিহ্য ধ্বংসের চেষ্টা হচ্ছে। নারীর পোশাক আর স্বাধীন চলাফেরার ওপর নৈতিক পুলিশিং আর ফতোয়াবাজি চলছে। একই সঙ্গে একটি মহল দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহকে আজকের রাজনৈতিক ও আদর্শিক পরিসরে নতুন করে প্রাসঙ্গিক করতে চাইছে। এটা নিছক ইতিহাসচর্চা নয়। একাত্তরে পরাজিত পাকিস্তানি ভাবধারাকে ফিরিয়ে আনার সুদূরপ্রসারী চেষ্টা। গাছ শেকড় হারালে ঝড়ে টিকে থাকতে পারে না। যে সংস্কৃতি শত শত বছর ধরে মানুষকে কাছে টেনেছে, তাকে দূরে ঠেলে দিলে ক্ষতিটা শুধু অতীতের নয়, ভবিষ্যতেরও। ▪️পায়ের নিচের মাটি এই মাটির শেকড় হাজার বছরের, আর সেই শেকড়ে মিশে আছে ভাষার জন্য ঝরা রক্ত, মুক্তিযুদ্ধের ত্যাগ আর সবাইকে নিয়ে বাঁচার শিক্ষা। এখানে ধর্ম আর বাঙালিত্ব একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। ধর্ম হৃদয়ের আলো, বাঙালিত্ব মাটির পরিচয়, আর একজন মানুষের মধ্যে দুটিই পূর্ণ মর্যাদায় থাকতে পারে। ধর্ম যার যার, মাটি সবার। আজ সেই মাটি আগলে রাখার দায় আমাদের নতুন প্রজন্মের হাতে। পৃথিবী যত ছোট হোক, স্বপ্ন যত দূরেই যাক, যে জানে সে কোথা থেকে এসেছে, শেকড় তার সঙ্গে যায়। পরিচয় কোনো বোঝা নয়, পায়ের নিচের শক্ত মাটি। যে এই মাটি আগলে রাখে, ঝড় তাকে ফেলতে পারে না। তাই প্রশ্ন যতবারই উঠুক, “তুমি কে? আমি কে?”, উত্তর একটাই থাকুক:

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন