তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের – বর্ণমালা টেলিভিশন

তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৬ | ৬:২১ 53 ভিউ

দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধি, নেটওয়ার্কের মান উন্নয়ন এবং সারা দেশে সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। একই সঙ্গে তরঙ্গের ফি পরিশোধের ক্ষেত্রে নমনীয়তা দেখানোর দাবি জানিয়েছেন তারা। বুধবার রাজধানীর বনানীতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার।

অপারেটরদের প্রতিনিধিরা দাবি করেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রাজস্বের তুলনায় তরঙ্গের ব্যয় এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি। তাদের মতে, একদিকে গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) প্রত্যাশিত হারে বাড়ছে না, অন্যদিকে পরিচালন ব্যয় ও নেটওয়ার্ক সম্প্রসারণের খরচ ক্রমাগত বাড়ছে। এই অবস্থায় উচ্চ ফি নেটওয়ার্ক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে বিনিয়োগ সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

এ বিষয়ে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, “২০ বছরের তরঙ্গের লাইসেন্সের মূল্য ১৫ বছরের লাইসেন্সের মূল্যের সঙ্গে সরাসরি আনুপাতিক হারে নির্ধারণ করা যৌক্তিক নয়। প্রযুক্তি, বাজার ও চাহিদার পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগের ঝুঁকি বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা প্রয়োজন।”

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, “টেলিযোগাযোগ খাতের রাজস্ব ও বিনিয়োগ সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্পেকট্রামের মূল্য নির্ধারণ করা উচিত। একটি ভারসাম্যপূর্ণ ও বিনিয়োগবান্ধব কাঠামো নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে।” অপারেটরদের মতে, তরঙ্গের দাম যৌক্তিক করা হলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও গ্রাহকদের সাশ্রয়ী সেবা নিশ্চিত করা সহজ হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ