ডেটে গিয়ে দেখেন ইয়ামালের সঙ্গে অন্য নারী, দাবি ফাতির – বর্ণমালা টেলিভিশন

ডেটে গিয়ে দেখেন ইয়ামালের সঙ্গে অন্য নারী, দাবি ফাতির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ | ৭:৫২ 201 ভিউ
ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি বার্সেলোনা। লিগ ট্রেবল জয়ী কাতালান ক্লাবটির ফুটবলাররা তাই ছুটি কাটাচ্ছেন। ছুটির মেজাজে আছেন লামিন ইয়ামালও। তাকে কিছুদিন আগে অনলি ফ্যানস মডেল (এডাল্ড ওয়েবসাইট) ফাতি ভাসকেসের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল ও ফাতি। তাদের দু’জনের বয়সের পার্থক্য অনেক। ইয়ামাল এখনো ১৮ বছর পূর্ণ করেননি। ফাতি ভাসকেসের বয়স ২৯ বছর। ইয়ামালের ভক্তদের দাবি, খ্যাতি ও অর্থের লোভে বার্সা তরুণকে ফাঁদে ফেলেছেন স্প্যানিশ মডেল। বিষয়টি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন ফাতি। তিনি দাবি করেছেন, ছবিতে যতটুকু দেখা গেছে ইয়ামালের সঙ্গে ততটুকু সময়ই কাটিয়েছেন তিনি। এর বাইরে তাদের মধ্যে কিছু নেই, এর বাইরে কিছু হয়ওনি। এবার তিনি দাবি করেছেন, ইয়ামালের সঙ্গে ডেটের আগে নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইয়ামাল, ‘আমি সেখানে গিয়ে আবিষ্কার করি যে, কিছুক্ষণ আগে লামিনের সঙ্গে অন্য কেউ ছিলেন। এরপর আমরা কয়েক ঘণ্টার জন্য সেখানে সময় কাটায়। এটা সত্য যে, ইয়ামাল তারকা না হলে আমি সেখানে তার প্রতি মনোযোগই দিতাম না। আবার এটাও তো ঠিক, আমার পরিচিতি এবং সৌন্দর্য না থাকলে সেও আমার প্রতি আকর্ষিত হতো না।’ ফাতি ভাসকেস দাবি করেছেন অর্থের মোহে তিনি ইয়ামালের সঙ্গে বন্ধুত্ব করেননি, ‘আমি পরিষ্কার করে দিতে চাই, আমার অর্থ বা খ্যাতির লোভ নেই। ১৮ বছর বয়স থেকেই আমি স্বাধীন নারী। ১০ বছর হলো, আমি সামাজিক মাধ্যমে ভিডিও বানায়, ইয়ামাল তখন তারকা হয়নি। আমি ক্যারিয়ারে প্রতিষ্ঠিত, সাবলম্বী, পেশাদার এবং স্বাধীনচেতা।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের