ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ আগস্ট, ২০২৫
৭:২৮ পূর্বাহ্ণ
175 ভিউ

ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৭:২৮ 175 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠকরে কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পুতিন বাহিনী ইউক্রেনে ৮৫টি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কিয়েভ। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এই বহুল প্রতীক্ষিত ওই বৈঠক রাশিয়ার সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন আগ্রাসন থামানোর বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, মস্কো একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৮৫টি শাহেদ-ধরনের ড্রোন নিক্ষেপ করেছে এবং একই সঙ্গে চারটি অঞ্চলের ফ্রন্টলাইন এলাকায়ও হামলা চালিয়েছে। দৈনিক প্রতিবেদনে বিমান বাহিনী জানায়, ১৫ আগস্ট সন্ধ্যা থেকে ১৬ আগস্ট ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়। যে সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে আলোচনাও চলছিল। কিয়েভ জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধবিরতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনের উপর চাপ দেওয়ার পরেও ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলন কোনো যুদ্ধবিরতি ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। তবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনও আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব