ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? – বর্ণমালা টেলিভিশন

ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৫:৩৯ 47 ভিউ
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এই নোবেল পুরস্কারের জন্য প্রত্যাশী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, ‌‌‘ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস সংগ্রাম, রাজনৈতিক নিপীড়নের বিপরীতে শান্তিপূর্ণ পরিবর্তনের প্রয়াস এবং মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের শান্তি পুরস্কার প্রদান করা হলো।’ ১৯৬৭ সালে জন্ম নেওয়া মারিয়া কোরিনা মাচাদো দেশটির রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তিনি রাজনৈতিক দমন, হুমকি ও বহিষ্কারের মুখে থেকেও নিজ অবস্থান থেকে পিছু হটেননি। প্রকৌশল ও অর্থনীতিতে পড়াশোনা করা মাচাদো ১৯৯২ সালে কারাকাসে পথশিশুদের জন্য আতেনেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর ২০০২ সালে তিনি ‘সুমাতে’ নামক একটি সংস্থা গড়ে তোলেন, যা সুষ্ঠু নির্বাচন ও ভোটার অধিকার নিশ্চিত করতে কাজ করে। ২০০৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আসেন, আর ২০১০ সালে তিনি রেকর্ড ভোটে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ সালে ক্ষমতাসীন সরকার তাকে বিতর্কিতভাবে বহিষ্কার করে। বর্তমানে তিনি বিরোধী দল ‘ভেন্তে ভেনেজুয়েলা’র নেতা। ২০১৭ সালে তিনি ‘সয় ভেনেজুয়েলা’ নামে একটি জোট গঠন করেন, যা দেশজুড়ে গণতন্ত্রপন্থী দলগুলোর সমন্বয় ঘটায়। ২০২৩ সালে মাচাদো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাইলেও, সরকার তার প্রার্থিতা বাতিল করে। এরপর তিনি বিকল্প প্রার্থী এদমুন্দো গনজালেস উরুতিয়ার পক্ষে অবস্থান নেন। বিরোধী জোটের দাবি, সেই নির্বাচনে তারা জয় পেয়েছে, কিন্তু সরকার ফল জালিয়াতি করে ক্ষমতায় থেকেছে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‌‘গণতন্ত্র মানে শুধু ভোট নয়—তা মানে স্বাধীন মত প্রকাশ, অংশগ্রহণের অধিকার ও ন্যায্য প্রতিনিধিত্ব। এই মৌলিক অধিকারগুলোই শান্তির ভিত্তি। মারিয়া কোরিনা মাচাদো সেই মূল্যবোধগুলোর জন্য শুধু নিজ দেশে নয়, বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?