টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক – বর্ণমালা টেলিভিশন

টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ October, ২০২৬ | ৫:৩৭ 87 ভিউ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে কোনোভাবেই থামছে না অপহরণকারী চক্রের তাণ্ডব। টানা তিন দিন পাহাড়ি আস্তানায় বন্দি রেখে পাশবিক নির্যাতনের পর অবশেষে ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হয়েছেন মো. রফিক (৪০) নামে এক যুবক। আজ ২৩শে অক্টোবর, শুক্রবার দুপুরে টেকনাফের দক্ষিণ শিলখালী এলাকার পাহাড়ের পাদদেশে তাকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় অপহরণকারীরা। খবর পেয়ে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। মুক্ত হওয়া মো. রফিক টেকনাফের দক্ষিণ শিলখালী এলাকার মমতাজ আহমদের জ্যেষ্ঠ পুত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে রফিক তার নিজ সুপারি বাগানে পরিচর্যা করতে গেলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। অপহরণের পরদিনই রফিকের পরিবারের মোবাইল ফোনে কল দিয়ে তার প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা এবং ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রফিকের স্বজনরা জানান, জীবনের ভয়ে তারা অপহরণকারীদের সাথে দরকষাকষি শুরু করেন। একপর্যায়ে ৪ লাখ টাকায় রফিককে ছেড়ে দিতে রাজি হয় চক্রটি। বাধ্য হয়ে জমানো টাকা ও ঋণ করে মুক্তিপণ পরিশোধ করার পরই রফিককে মুক্তি দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন রফিকের শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক। টানা তিন দিন অনাহারে-অর্ধাহারে রাখা এবং ভারী অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তার ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয়েছে। শরীরের একাধিক স্থানে গভীর আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও মানসিক ট্রমার কারণে তিনি গুরুতর অসুস্থ। বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ বলেন, “অপহৃত ব্যক্তি পাহাড়ি এলাকা থেকে ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে। তবে মুক্তিপণ লেনদেনের বিষয়ে পুলিশ অফিসিয়ালি কিছু জানে না।” টেকনাফের পাহাড় কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসী চক্রগুলোর অপহরণ, মুক্তিপণ আদায় এবং সাধারণ মানুষদের গহীন পাহাড়ে নিয়ে নির্যাতনের ঘটনা সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কৃষি কাজ বা দৈনন্দিন কাজে পাহাড়ি সীমান্ত এলাকায় যেতে এখন চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। স্থানীয় সুশীল সমাজ অবিলম্বে এসব পাহাড়ি আস্তানায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানের জোর দাবি জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ