টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম – বর্ণমালা টেলিভিশন

টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ | ৯:২৬ 33 ভিউ
সম্প্রতি একটি অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ঢালিউড নায়িকা পরীমনি। ভিডিও শেয়ার করে অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন, ‘কেউ ন্যায্য হয়ে শুধু আঙুল তুললেই হলো ব্যাস! সে খারাপ, সেই খারাপ। দুনিয়ার সব দোষ তার।’ এরপর তিনি লেখেন, ‘অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়। এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এই রকম পরিস্থিতিতে আমরা যারা সচারাচর এসব ক্যামেরাম্যানদের সামনে পড়ি, তারা সবাই জানি আমরা কী ফেস করি। এর ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি। সাহস করে চটকনা এরপর আমি দিয়ে দিবোনে, সামনে পরিস শুধু। না না জুতোর বারি দিমু, শয়তানের জাত পইড়ো একটু সামনে এরপর।’ পরীমনির এমন প্রতিক্রিয়ার পর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন আরেক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অবন্তীর পাশে দাঁড়িয়ে মিম বলেন, ‘প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না। যারা এমন কাজ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনাকারী, যাদের মূল লক্ষ্য থাকে ভিউ পাওয়া। সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’ এই নায়িকা আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়। তার কথায়, ‘আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন