জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী – বর্ণমালা টেলিভিশন

জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ | ৭:২৯ 59 ভিউ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনে বিজয়ের পথ সুগম করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত কপি থেকে বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল, সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের অন্ধ গফুরের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, একটা ফ্যাসিবাদী আমল সরে গিয়েছে। বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল। বিরোধীদল যেন কথা বলতে না পারে, সেই আমল সরে গেছে। ওই আমলে মানুষ ফিসফিস করে কথা বলত। মুক্ত কণ্ঠে কথা বলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন। জানা যায়, রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) ট্রেনে ফেরি করে বাদাম, নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের। তারই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গফুর মল্লিককে ১ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ পঁচিশে সমুদ্রপথে ৯০০ রোহিঙ্গার প্রাণহানি প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের