নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার
বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয়
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা
সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা
৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান
জামায়াত-বিএনপি ও এনসিপির কাঠামোর মধ্যে নির্বাচন সম্ভব নয়: জাপা মহাসচিব
তিনি বলেন, দেশকে বাঁচাতে গেলে ঐকমত সৃষ্টি করতে হবে; বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে রংপুর নগরীর জাতীয় পার্টি সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে কর্মী সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে; সুষ্ঠ ভোটের নিদর্শন পেলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে।
তিনি বলেন, গত ১১ বছর জাতীয় পার্টি স্বাধীন ছিল না। নির্দলীয় একাউন্টেট সরকার ছাড়া দল কানা প্রশাসন দিয়ে দেশে নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব।
জাপা মহাসচিব বলেন, গত ১ বছরে ১৪০ জন মবের কারনে মারা গেছে; অর্থনৈতি সংকট ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচনে প্রশাসনিক ছক আঁকা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়।
এসময় জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।