জানা গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের বদলে যাওয়া সূচি – বর্ণমালা টেলিভিশন

জানা গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের বদলে যাওয়া সূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১০:৫২ 154 ভিউ
দুটি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতে সেটি কমে গেছে তিন ম্যাচে। ভেন্যুও বাদ পড়েছে একটি। পিসিবি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তিন ম্যাচের সূচি। বুধবার সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরেক বিবৃতিতে তিন টি-টোয়েন্টি সিরিজের সূচি জানায় তারা। ২৭ তারিখ থেকে শুরু হবে কুড়ি কুড়ির সিরিজ। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলেই পাকিস্তানের বিমান ধরবেন লিটন দাসের দল। পরিবর্তিত সিরিজে ২৭ তারিখে প্রথম টি-টোয়েন্টি। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন ব্রিগেডের পরের দুটি ম্যাচ ২৯ ও ৩১ মে। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ। ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই পিছিয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের কুড়ি কুড়ির কাঙ্ক্ষিত সিরিজটি। পাকিস্তান দল সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান আলী,, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব। বাংলাদেশ দল লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট