ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের – বর্ণমালা টেলিভিশন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:২৮ 159 ভিউ
গাজীপুরের টঙ্গী বাজার ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাত ১টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। নিহত মো. মাহফুজুর রহমান (২২) হাজী এবাদউল্লাহ কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে টঙ্গী ফ্লাইওভারের ওপর দিয়ে একা হেঁটে যাওয়ার সময় মাহফুজের পথরোধ করে একদল ছিনতাইকারী। তারা তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রতিরোধ করায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে। আরও জানা গেছে, স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পকেটে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, টঙ্গী ফ্লাইওভার, স্টেশন রোড, চেরাগ আলী মোড় ও গাজীপুরা এলাকায় সন্ধ্যার পর থেকেই ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠে। প্রতিনিয়ত পথচারীরা এসব স্থানে প্রাণ ও সম্পদ হারাচ্ছেন। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। টঙ্গীতে জনগণের চেয়ে পুলিশ সংখ্যা একদমই নগ্ন। স্থানীয় এক দোকানদার বলেন, প্রতিদিন রাত হলেই এ এলাকায় আতঙ্ক শুরু হয়। কে কখন ছিনতাইকারীর কবলে পড়বে বলা যায় না। এখন ছাত্ররাও রক্ষা পাচ্ছে না। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প