চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ভাগ্যটা কথা বলেছে বার বার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ মার্চ, ২০২৫
৯:৫৭ পূর্বাহ্ণ
148 ভিউ

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ভাগ্যটা কথা বলেছে বার বার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ | ৯:৫৭ 148 ভিউ
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ভাগ্যটা কথা বলেছে বার বার। এবারও এর ব্যতিক্রম হলো না। অবিশ্বাস্য নাটকীয়তার জন্মদিনে শেষ আটে উঠেছে কার্লো আনচেলত্তির দল। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকে গড়ালে সেখানে ৪-২ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারায় নগরপ্রতিদ্বন্দ্বীরা। অথচ, নিজেদের মাঠে দ্বিতীয় লেগ শুরুর এক মিনিট না যেতেই এগিয়ে গিয়েছিল আতলেতিকো। সমতা টেনেছিল প্রথম লেগে পিছিয়ে পড়ার। এমন শুরুর পর রিয়ালকে হারিয়ে শেষ আটে খেলার স্বপ্ন দেখেছিল আতলেতিকো সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বহু নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত বরণ করতে হয়েছে হার। এদিন ম্যাচ শুরুর এক মিনিটের মাথায় গোল হজম করা রিয়ালের সামনে সুযোগ আসে সেই গোল শোধ দিয়ে এগিয়ে যাওয়ার। রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টিতে রিয়ালকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন। তবে শেষ পর্যন্ত তার সেই শট জালের দেখা পায়নি। নির্ধারিত সময়ের খেলায় ফল না আসায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও আসেনি ফল। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে আলভারেজের গোল বাতিল হয়েছে এক অদ্ভুত কারণে। ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা। বাঁ পায়ে বল লেগে যায়। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। অন্যদিকে টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুদিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকেজ। অন্য দিকে আতলেতিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরয়ো গোল করলেও মিস করেছেন আলভারজে ও মার্কোস লরেন্তে। আর তাতেই ৪-২ গোলের জয়ে শেষ আটে চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ