চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮ হাজার, বিচ্ছেদ সাড়ে ৫ হাজার – বর্ণমালা টেলিভিশন

চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮ হাজার, বিচ্ছেদ সাড়ে ৫ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:৫২ 91 ভিউ
চুয়াডাঙ্গা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহবিচ্ছেদের হার। পারিবারিক অস্থিরতা, ব্যক্তিগত স্বার্থপরতা, পরকীয়া, বাল্যবিবাহ, বনিবনা না হওয়া ও মতবিরোধসহ নানা কারণে ভেঙে পড়ছে দাম্পত্য সম্পর্ক। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর বিবাহবিচ্ছেদ ঘটেছে ৫ হাজার ৫২১টি। জেলার চারটি উপজেলার বিচ্ছিন্ন পরিসংখ্যানে দেখা যায়: চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিবাহ হয়েছে ২ হাজার ২২৬টি, বিচ্ছেদ ২ হাজার ১৭৭টি। আলমডাঙ্গায় বিবাহ ২ হাজার ৪৩১টি, বিচ্ছেদ ১ হাজার ২৩৭টি। দামুড়হুদায় বিবাহ ১ হাজার ৮২৮টি, বিচ্ছেদ ৯২১টি। জীবননগরে বিবাহ ১ হাজার ৬২১টি, বিচ্ছেদ ১ হাজার ৯৬টি। সব মিলিয়ে গত বছর জেলার চার উপজেলায় মোট বিবাহ হয়েছে ৮ হাজার ১০৬টি, আর তালাকের ঘটনা ঘটেছে ৫ হাজার ৫২১টি— যা মোট বিবাহের প্রায় ৬৮ শতাংশ। চুয়াডাঙ্গা সদর উপজেলা মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী সামসুল হক জানান, “বিবাহবিচ্ছেদের পেছনে প্রধান কারণ হচ্ছে পরকীয়া। এছাড়া সংসারে বনিবনা না হওয়া, স্বামীর প্রবাসজীবন, পারস্পরিক অবিশ্বাসসহ নানা কারণ রয়েছে।” জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে আরও জানা যায়, বেশিরভাগ তালাকের উদ্যোগ নারীদের দিক থেকেই আসছে। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীদের মধ্যে তালাকের হার বেশি। দাম্পত্য জীবনের এ ভাঙনের কারণে বাড়ছে সামাজিক ও মানসিক সংকট। সন্তানরা বেড়ে উঠছে অবহেলা ও অনিশ্চয়তার মাঝে। জীবননগরের কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মুনিয়া (ছদ্মনাম) জানান, “স্বামী মাদকাসক্ত, রোজগার করতেন না, আর কথায় কথায় মারধর করতেন। বাধ্য হয়ে তালাক দিতে হয়েছে।” চুয়াডাঙ্গা সদরের শৈলমারী গ্রামের আরিফুল ইসলাম বলেন, “স্ত্রী ফেসবুকে অতিরিক্ত সময় দিত। একদিন মোবাইল কেড়ে নিলে সে রাগ করে চলে যায়। এক মাস পর ডিভোর্স লেটার পাঠায়।” জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন বলেন, “বাল্যবিবাহ, পরকীয়া, পারিবারিক অজ্ঞতা, হিংসা ও অশিক্ষার কারণে এসব সমস্যা বাড়ছে। কাজী, ইমাম, ঘটকদের নিয়ে সচেতনতামূলক সভা-সেমিনার করছি। শিগগিরই উপজেলায় তালাকের কারণ চিহ্নিত করতে পদক্ষেপ নেব।” নারীর অধিকার নিয়ে কাজ করা গবেষক ও অধ্যক্ষ সাজেদা পারভীন বলেন, “সরকার নারীর উন্নয়নে যে পদক্ষেপ নিচ্ছে, সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। তাহলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি তালাকের হারও কমে আসবে।” উপজেলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক বলেন, “ইসলামি বিধিনিষেধ না মানা, ধর্মীয় জ্ঞানের অভাব এবং পরকীয়াই বিবাহবিচ্ছেদের প্রধান কারণ। এটা এখন মহামারির মতো ছড়িয়ে পড়েছে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা